ঐক্যের আলোচনায় দলীয় স্বার্থই প্রাধান্য পাচ্ছে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থ মুখ্য, দেশের স্বার্থ তাদের কাছে নগণ্য। দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের পরে সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি।



