ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন
অগ্রহায়ণের মাঝামাঝিতে এসে ভোরবেলা শীতের আভাস পাওয়া যায়। তবে তাপমাত্রা এখনো শীতের মাত্রায় পৌঁছায়নি। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসের বুলেটিনে দেখা যায়, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

