রান্নাঘর থেকে ভাইরাল ৭৪ বছর বয়সী শিক্ষিকা
ভিয়েতনামের মধ্যাঞ্চলের থান হোয়া প্রদেশের জুয়ান তিয়েন গ্রামের একটি সাধারণ রান্নাঘর। সেখানে চুলার এক কোণে দাঁড়িয়ে পুরোনো একটি কাঠের টেবিলকে ব্ল্যাকবোর্ড বানিয়ে চক হাতে সমীকরণ আর পদার্থবিজ্ঞানের সূত্র লিখে চলেছেন ৭৪ বছর বয়সী বুই থি মাই।



