লাহোরে দুর্যোগপূর্ণ মাত্রায় বায়ুদূষণ, ঢাকার অবস্থা যেমন
শীতের মৌসুম আসতে শুরু করলেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ সকালে দেখা গেল, পাকিস্তানের লাহোর বায়ুমানের অবস্থা দুর্যোগপূর্ণ। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার শীর্ষে রয়েছে লাহোর।



