দুঃসাহসিক অভিযানের চলচ্চিত্র নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’
পর্বতারোহণ আর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুর’। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে গত শুক্রবার বিকেলে আন্তর্জাতিক এই অ্যাডভেঞ্চার চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্রদর্শনী শুরু হয়।



