টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই, বাংলাদেশের হলোটা কী
খুব বেশি দিন আগের ঘটনা নয়। ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি, সেই অজিদের তাদের ডেরায় হারিয়ে চমকে দেয় বাংলাদেশ।



