প্রিয়জন বিয়োগে মনের ক্ষত সারাবেন যেভাবে
পৃথিবীর কঠিন ও অনিবার্য সত্যগুলোর একটি হলো মৃত্যু। কিন্তু এই সত্য জানা সত্ত্বেও প্রিয় মানুষের চলে যাওয়া মেনে নেওয়া আমাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। মা-বাবা, জীবনসঙ্গী, সন্তান কিংবা বন্ধুর আকস্মিক বিদায় জীবনের স্বাভাবিক ছন্দ মুহূর্তে থামিয়ে দেয়।



