২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে অপহরণ, আদালতে মামলা
চাঁদপুরের হাজীগঞ্জের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে রাতভর আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সময় জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।



