ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তের আগুন
শেরপুরের ঝিনাইগাতীতে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে।



