‘অস্ট্রেলিয়ার কেলেঙ্কারি ভুলে সামনে এগোনো উচিত’
২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বল টেম্পারিং-কাণ্ডের রেশ এখনো কাটেনি। নতুন করে আলোচনায় আসা ‘স্যান্ডপেপার-কাণ্ড’ থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।


