আইসিজের গণহত্যার রায়ের কিছু নির্দেশনা মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের কিছু নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। দেশটির জান্তা সরকারের প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেছেন, রায়ের যেসব নির্দেশনাকে মিয়ানমার ‘অনুপযুক্ত’ মনে করবে, সেগুলো বাস্তবায়ন করবে না।

