চট্টগ্রামে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের নিচে চাপা পড়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।



