খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২, গাঁজা-ইয়াবা উদ্ধার
খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ৬৪০টি যানবাহন তল্লাশি করে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টির বিরুদ্ধে মামলা এবং ১১টি যানবাহন আটক করা হয়েছে।



