গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা।



