বৈশ্বিক কূটনীতি ও সহযোগিতার বার্তায় শেষ হলো বিইউএফটিআইমুন
কূটনৈতিক আলোচনা, নীতিনির্ধারণী বিতর্ক ও বৈশ্বিক সহযোগিতার বার্তা নিয়ে শেষ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) তিন দিনব্যাপী ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর।


