সুন্দরবনে ৪৩ বনদস্যু গ্রেপ্তার, অস্ত্রসহ আত্মসমর্পণ ৬৪ জনের
সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাতটি সক্রিয় বনদস্যু দলের ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।

