পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

