সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে
দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ রুট। এসব পথে ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইস, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক দেশে ঢুকছে।



