বার্সার রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলল রিয়ালপন্থী সংবাদমাধ্যম
ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলেছে রিয়াল মাদ্রিদপন্থী ওয়েবসাইট ডিফেনসা সেন্ট্রাল। তাদের অভিযোগ, বিতর্কিত পেনাল্টি ও ভুল কর্নারের সিদ্ধান্ত কাতালানদের জয়ের পথে সুবিধা দিয়েছে।


