বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, কী উদ্দেশ্যে রাখল দুর্বৃত্তরা
বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগ চিহ্নের মতো আঁকিবুঁকি। ঠিক মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা তারকাঁটা। পাশে রাখা গোলাপজলের বোতল ও মোমবাতি।

