হৃদয়-লিটনকে আটকাতে দক্ষিণ আফ্রিকার ‘বিশেষ পরিকল্পনা’
দক্ষিণ আফ্রিকার মাঠ যেন তাওহীদ হৃদয়ের কাছে হাতের তালুর মতো চেনা। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন এই দক্ষিণ আফ্রিকাতেই। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন এখানেই।



