সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-ইতালি সহযোগিতা নিয়ে আলোচনা
সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।


