ফুলবাড়ীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসী ও অভিভাবকদের মানববন্ধন-বিক্ষোভ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খাজাপুর একরামিয়া বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি জমি বিধিবহির্ভূতভাবে বিক্রি, আর্থিক অনিয়ম, পাঠদান না করেও বেতন উত্তোলন এবং ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।


