চাঁদপুরে আগুনে প্রাণ গেল ২ বছরের শিশুর, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে দুই বছর বয়সী আনাছ হোসেনের মৃত্যু হয়েছে এবং তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



