জোভান-ফারিণ অভিমান ভুলে আবার একসঙ্গে
একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয়েছিল ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণের। তিন বছরের বেশি সময় পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। অবশেষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রাণ সখিয়া’ নাটক দিয়ে আবারও একসঙ্গে ফিরলেন জোভান-ফারিণ।



