কুমিল্লায় হাইএসে মিলল প্রায় দেড় কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি হাইএস গাড়িসহ বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।



