সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না
২০০৬ সাল। সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছিল সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা। আর সে সময় আরও একটি খবর চাউর হয়ে গেছিল যে, ওই চলচ্চিত্রে সোনিয়া গান্ধী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি।


