অভিনয়ে সংগীতশিল্পী ঋতুরাজ
২০১২ সালে রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এ অংশ নিয়ে পরিচিতি পান ঋতুরাজ বৈদ্য। মাঝে দীর্ঘদিন চাকরির কারণে গান থেকে দূরে ছিলেন। বিরতি কাটিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আবার আলোচনায় আসেন ঋতুরাজ।



