মেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কা
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেহেরপুরে দমকা হাওয়া ও বৃষ্টিতে আমন ধান, মাসকলাই ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ইতিমধ্যে জেলার ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

