রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।


