দেশের বাজারে আরও কমল সোনার দাম
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও কমল সোনার দাম। আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং–এর সভা শেষে দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।



