কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, কুমিল্লায় ২ বেকারিকে জরিমানা
কুমিল্লায় বেকারির খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


