রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশু
একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের ‘কানাভুলা প্যারাডক্স’ ও সৈয়দ শাকিলের একটি নতুন সিনেমায় নাম লেখানোর পর রাজ যুক্ত হলেন তানিম রহমান অংশুর ‘লিম্বো’ সিনেমায়।



