শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ক্লদের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে শুধু এআই প্রযুক্তি নিয়ে কাজ করা কোনো প্রতিষ্ঠানের শেয়ারবাজারে আসার ঘটনা এটিই প্রথম।



