সুবর্ণজয়ন্তীর আবহে রাজবন বিহারে কঠিন চীবর দান শুরু
পুণ্যার্থীদের পদচারণায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব। তিন পার্বত্য জেলা থেকে ভিক্ষুসংঘ ও হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে ধর্মীয় দেশনা, চীবর বুনন, বুদ্ধপূজা ও পিণ্ডদানসহ নানা কর্মসূচি পালিত হবে।


