নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের একের পর এক টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। আইসিসি উইমেনস এমার্জিং নেশনস ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে না পারায় দল নির্বাচন ও ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা করেছেন অভিজ্ঞ এই পেসার।

