নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

