ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের
একসময় দেশের ফুটবলে আন্তর্জাতিক আসর হিসেবে পরিচিত ছিল প্রেসিডেন্ট গোল্ড কাপ। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই টুর্নামেন্ট আবারও মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবার নাম বদলে আয়োজন করা হবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’।


