‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ড কর্মীকে মারধর, ট্যাব কেড়ে নেওয়ার অভিযোগ
যশোরের মনিরামপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা তিন কর্মীর সরকারি ট্যাব কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আল মামুন নামের এক তথ্য সংগ্রহকারীকে মারধর করে আহত করা হয়।



