কাল সারা দেশে বিক্ষোভ মিছিল করবে কৃষক দল
আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে।


