বরগুনায় সীমানাপ্রাচীর টপকে বিচারকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ, আটক ২
বরগুনার পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখের সরকারি বাসভবনে চুরির চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের এক সহযোগী পালিয়ে যান। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।



