বরিশালে পিস্তল-রিভলবার-এয়ারগানসহ বিপুল সংখ্যক কার্তুজ উদ্ধার, ‘জর্দা শামীম’র ৩ সহযোগী গ্রেপ্তার
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত ‘জর্দা শামীম’-এর সহযোগীদের আস্তানা থেকে এয়ারগানসহ আটটি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।



