রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনা
রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে এক মার্কিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির তথ্য অনুযায়ী, ৪১ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল ব্র্যান্ডন ক্যারল টাইনার ২০০৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত।


