নতুন বাস পুড়ে ছাই: মালিকের দাবি নাশকতা, পুলিশের ধারণা ঝালাই থেকে আগুন
নতুন বাস কিনে পরিবহন ব্যবসা শুরুর স্বপ্ন দেখেছিলেন আব্দুল কাদের হৃদয়। গতকাল মঙ্গলবার সাজসজ্জার জন্য বাসটি রংপুরে নিয়ে আসেন তিনি। পরিকল্পনা ছিল, প্রয়োজনীয় কাজ শেষে বাসটি নামাবেন জলঢাকা রুটে।



