পাকিস্তানে একটি সাধারণ ছবিও নারীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে
একটি হাস্যোজ্জ্বল কিশোরীর ছবি। পরনে জিনস ও হাতাকাটা টপ। বিশ্বের অনেক দেশেই এমন পোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা খুবই স্বাভাবিক। কিন্তু পাকিস্তানের একটি রক্ষণশীল শহরের কিশোরী মানিজার (ছদ্মনাম) জন্য এমন একটি ছবি হয়ে উঠেছিল তার প্রাণনাশের কারণ।

