ঘানার প্রেসিডেন্টের নতুন উড়োজাহাজ নিয়ে জনরোষ
ঘানার প্রেসিডেন্টের জন্য ৬ কোটি ডলার ব্যয়ে নতুন উড়োজাহাজ কেনার ঘটনায় দেশটিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারের এ সিদ্ধান্তকে অগ্রাধিকারের ভুল হিসেবে দেখছেন বিরোধী রাজনীতিক ও সাধারণ নাগরিকদের অনেকে।

