পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করে কী বার্তা দিচ্ছে রাশিয়া
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের বৈঠকের আগে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে মস্কো। সম্ভবত এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ মোতায়েনের ঘটনা এটি।

