কট্টর জোটসঙ্গীদের বাদ দিয়ে হলেও সরকারে থাকতে মরিয়া নেতানিয়াহু
ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।



