কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. হবি মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।



