সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট, গাইবেন চার শিল্পী
বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।


